ঢাকাTuesday , 3 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

Link Copied!

Policeনারায়ণগঞ্জ প্রতিনিধি : আসামির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এক এএসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এএসআই আলম মিয়াকে প্রত্যাহার করার জন্য জেলা পুলিশ সুপার মঈনুল হক নির্দেশ দেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামান।
গত ১ জানুয়ারি রাতে নগরীর খানপুর এলাকা থেকে ১০০ ক্যান বিয়ারসহ গৌতম পাল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে তার স্বজনদের কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পরও তাকে না ছেড়ে ৬২ ক্যান বিয়ার দিয়ে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় গৌতমের স্বজনরা থানায় গিয়ে ওসি আসাদুজ্জামানকে বিষয়টি অবগত করেন। পরে এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই এএসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।