ঢাকাTuesday , 3 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু

Link Copied!

deadসিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম হিরণ মিয়া (৬০)। তিনি উপজেলার আমলপুর পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামের বাসিন্দা।মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিরণ মিয়া। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মির্জা মো. আলী খান জানান, হিরণ মিয়া আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।