ঢাকাTuesday , 3 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুবি ছাত্রকে কুপিয়ে জখম

Link Copied!

kill-খুলনা প্রতিনিধি : আকিদুল ইসলাম (২৮) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আকিদুল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমতলী গ্রামের নূর ইসলামের পুত্র।
আশঙ্কাজনক অবস্থায় রাতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার সকালে তাকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র আকিদুল সোমবার রাতে টুটপাড়া থেকে ক্যাম্পাসে ফিরছিল। তালতলা হাসপাতালের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।