ঢাকাSunday , 1 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Link Copied!

yaba-tablet-কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার গফুর প্রজেক্ট থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গফুর প্রজেক্টে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা।