ঢাকাSunday , 1 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

Link Copied!

armsফেনী প্রতিনিধি : ফেনীতে ১২টি অস্ত্র, ১০৪ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার ভোরে সদর উপজেলার উত্তর শর্শদী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ফেনী র‌্যাব-৭-এর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শর্শদী গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি ওয়ানশুটার গান, সাতটি এসবিবিএল, ১২টি গুলির খোসা, ১০৪টি গুলি, ৮২ বোতল ফেনসিডিল, ২৭ বোতল বিদেশি মদ ও ১৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র রাখার দায়ে সদর উপজেলার উত্তর শর্শদী গ্রামের মৃত আবুল খায়ের ছেলে স্থানীয় ইউপি সদস্য মোর্শেদ আলম (২৭), গোলাম হোসেন বাপ্পি (২৪) ও দুলাল মাঝির ছেলে শেখ বাহাদুর প্রকাশ বাক্কাকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে।