নাটোর প্রতিনিধি : নাটোরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া থেকে নাটোরগামী একটি পরিবহন নাটোরের সিংড়া উপজেলার জোলারবাতা ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিঙ্গার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মণ্ডল।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকার লিখন হোসেনের স্ত্রী সুলতানা ও তার মেয়ে ঐশি ও ছেলে সাকিব। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

