ঢাকাFriday , 30 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

Link Copied!

armsমেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার গোপালনগর গ্রাম থেকে মনির হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়।
গাংনী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। মনির তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী বলে জানায় পুলিশ। তিনি গাংনী উপজেলার কসবা পশ্চিম পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে।
বেলা ১১টার দিকে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ আটকের ঘটনা নিশ্চিত করে জানান, মনির হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি ও তার দলের লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে মনির। সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটি শার্টারগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি বোমা, দুটি রামদা।
এ ব্যাপারে গাংনী থানায় মামলাসহ মনির হোসেনকে মেহেরপুর আদালতে পাঠানো হবে। মনিরের নামে মুজিবনগর থানায় ডাকাতি ও বোমা বিস্ফোরণ, সদর থানায় দ্রুত বিচার আইনে ও গাংনী থানায় একটি হত্যা মামলা রয়েছে।