ঢাকাFriday , 30 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় মা-ছেলের মৃত্যু

Link Copied!

Accidentকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় রিকশাযাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহত মহিলার ৩ বছরের ছেলে তানভীর হোসেন। শুক্রবার দুপুর আড়াইটায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিতকরা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী জয়নাব বেগম (৩৫) ও ছেলে রবিউল আলম (১৫)। আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসা শেষে রিকশা করে বাড়িতে ফেরার পথে কাভার্ডভ্যান চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।