ঢাকাFriday , 30 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামরাঙ্গীরচরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Link Copied!

mardermarderনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে বাচ্চু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে কামরাঙ্গীচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহসিন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ছেলে শাকিল বলেন, রাতে বাসার সামনে কে বা কারা বাবাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কামরাঙ্গীচর মাদ্রাসা রোড এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন। তার বাবা লালবাগ কেল্লার মোড়ে কবিরাজি ওষুধ বিক্রি করতেন।