ঢাকাThursday , 29 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাত নিহত

Link Copied!

gonopetoniনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় গণপিটুনিতে সাহাব উদ্দিন (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ছবিরবাইক গ্রামে এ ঘটনা ঘটে। সাহাব উদ্দিন সদর উপজেলার মধ্যম চরউরিয়া গ্রামের আনোয়ার আহম্মদের ছেলে।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে ছবিরবাইক গ্রামের হুমায়ুন মিয়ার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করে। এ সময় এলাকাবাসী সাহাব উদ্দিন নামে এক ডাকাতকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত অবস্থায় সাহাব উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে বেলা ১১টার দিকে তিনি মারা যান।