ঢাকাThursday , 29 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

Link Copied!

bondukরাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত সদস্য নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মিয়া বলেন, বুধবার রাতে একদল ডাকাত রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালিবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাজবাড়ী থানার পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। এ সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।