ঢাকাWednesday , 28 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্টমার্টিনে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

Link Copied!

yaba-tablet-কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।বুধবার সকালে সেন্টমার্টন দ্বীপের অদূরে একটি ইঞ্জিন চালিত ট্রলার ধাওয়া করে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার লে. কমান্ডার ওমর ফারুক জানান, কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের টহল দল সেন্টমার্টিন দ্বীপের অদূরে একটি ইঞ্জিনচালিত ট্রলারকে ধাওয়া করে। ধাওয়া করার পর ট্রলার থেকে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়ে মারে ইয়াবা পাচারকারীরা। পরে কোস্টগার্ডের টহল দল ফাঁকা গুলি করে। এ সময় পাচারকারীরা একটি বস্তা সাগরে ফেলে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে সেখানে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।