ঢাকাWednesday , 28 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা মেডিক্যাল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

Link Copied!

comilla_medicalকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মেডিক্যাল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।  এদিকে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের বেলা ১১টা এবং ছাত্রীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব বলেন, ‘ছাত্রলীগ নেতা নওশাদ ও রাহাত গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয়। বুধবার সকালে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হন। পুরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মহসিন-উজ-জামান চৌধুরী বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’