ঢাকাWednesday , 28 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ মানব পাচারকারী আটক, উদ্ধার ৬

Link Copied!

Human Traffickingনিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ মানব পাচারকারীকে আটক করেছে র‌্যাব। বুধবার এ তথ্য জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, ‘ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি পাসপোর্ট, ভিসা তৈরির সরঞ্জাম ও নগদ প্রায় ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে লিবিয়ায় চারসহ ছয়জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।’
মিজানুর রহমান আরো বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মানব পাচারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছ থেকে পাওয়া গেছে।’ দুপুরে কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।