ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাজিরা শেষে জেএমবির ১৭ সদস্য কারাগারে

Link Copied!

Arestসিরাজগঞ্জ প্রতিনিধি : আদালতে হাজিরা শেষে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী দলের চার নারী সদস্যসহ ১৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে জেএমবির এই ১৭ সদস্যকে সিরাজগঞ্জ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। হাজিরা শেষে দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. নজরুল ইসলাম।
এরা হলেন জেএমবির আত্মঘাতী দলের নারী সদস্য শাকিলা, ফুলেরা, রাজিয়া, নাসিমা, সদস্য রায়হান, মতিউর, আতাউল্লাহ, ইসরাফিল, রুহুল আমিন, আলমাস, জয়নাল, আবেদীন, আবু বকর, বোরহান , ইমরান, সানাউল্লাহ, লিয়াকত উল্লাহ ও বরকত উল্লাহ।
সিরাজগঞ্জ সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহীদুল্লাহ জেএমবির সদস্যদের আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার কাজিপুর, সলঙ্গা, তাড়াশ ও সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের আজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।