ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় মদপানে একজনের মৃত্যু

Link Copied!

modপাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিষাক্ত মদপানে বকুয়া দাস (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অসুস্থ হয়ে চাঁন কুমার (৩৫) নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, রেলওয়ে কলোনির তারি অ্যাংকর দাসের ছেলে বকুয়া দাস ও অনাথ নাথের ছেলে চাঁন কুমার গত রোববার বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়েন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে বকুয়া দাস মারা যান।