ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ট্রাক্টরচাপায় যুবক নিহত

Link Copied!

Accidentহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক্টরচাপায় পারভেজ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার জারুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ জারুলিয়া গ্রামের ছুরত আলীর ছেলে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পারভেজ মিয়া ঘর নির্মাণের জন্য ট্রাক্টর দিয়ে বালু নিয়ে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ ট্রাক্টরটি গর্তে পড়ে গেলে পারভেজ ছিটকে ট্রাক্টরের সামনে পড়ে যান। এ সময় ট্রাক্টরটি শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।