ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩৫

Link Copied!

Songhorsho Bograহবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিমবাগ ও মধ্যগ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। গুরুতর আহত কমপক্ষে ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিমবাগ ও মধ্যগ্রামের মধ্যে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এই খেলা নিয়ে সকালে দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রামের কমপক্ষে ৩৫ জন আজত হন। এ সময় দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।