ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

Gaibandhaগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মো. মমিন মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মুনিরাম গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মমিন মিয়া সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মুনিরাম গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় মমিন মিয়া রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির পাশের একটি কাঠাল গাছে মমিন মিয়ার গলায় মাফলার পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের (এসআই) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে এটি আত্মহত্যা কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।