ঢাকাMonday , 26 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়নাতদন্তের প্রতিবেদন : গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আফিফের

Link Copied!

afifনিজস্ব প্রতিবেদক : গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাজধানীর আশকোনায় পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানে নিহত আফিফ কাদেরীর। সোমবার ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
সোহেল মাহমুদ জানান, আফিফের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফরেনসিক বিভাগের সহকারী এই অধ্যাপক আরও জানান, ডিএনএ টেস্টের জন্য চুল, দাঁত ও থাই মাসল এবং রাসায়নিক বিশ্লেষণের জন্য ভিসেরা, রক্ত ও মূত্র সংগ্রহ করা হয়েছে।
ডিএনএ টেস্টের জন্য নমুনা ঢামেকের ডিএনএ ল্যাবে ও রাসায়নিক বিশ্লেষণের জন্য নমুনা মহাখালীতে অবস্থিত রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে। বেলা দেড়টার দিকে শুরু হওয়ার পর ২টার দিকে এই ময়নাতদন্ত শেষ হয়। এর আগে, রবিবার (২৫ ডিসেম্বর) সূর্য ভিলা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, নিহত আফিফের হাতে একটি নাইন এমএম পিস্তল ছিল এবং পাশে একই ধরনের আরও একটি অস্ত্র পড়ে ছিল।
আফিফ আজিমপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তানভীর কাদেরীর যমজ দুই ছেলের একজন। অপরজনের নাম তাহরীম কাদেরী।
শুক্রবার মধ্যরাত থেকে ১৬ ঘণ্টার অপারেশ রিপল ২৪-এ এক নারী জঙ্গি আত্মঘাতী হয় ও পুলিশের গুলিতে আফিফ নিহত হয়। আত্মসমর্পণ করে দুই শিশুসহ দুই নারী। আহত এক শিশু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।