ঢাকাMonday , 26 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

deadমাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কহিনুর আক্তার(১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ডাসার থানার উত্তর ধুয়াসার গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। কহিনুর উত্তর ধুয়াসার গ্রামের খবির উদ্দিন আকনের মেয়ে এবং মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
কহিনুরের দাদী হালিমন বেগম বলেন, ‘বাড়িতে আমি আর কহিনুর ছাড়া কেউ থাকতো না। সকালে মোবাইল ফোনে কথা বলছিল কহিনুর। পরে আমি ঘরে এসে দেখি আড়ার সঙ্গে কহিনুরের লাশ ঝুলছে। এ সময় তার কানে ইয়ারফোন এবং পকেটে মোবাইল ছিল। একটি ছেলের সঙ্গে কহিনুরের সম্পর্ক ছিল। ওই ছেলের সঙ্গে ঝগড়া হওয়ায় কহিনুর আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’ ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।