ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমিসংক্রান্ত বিরোধের জেরে নিহত ১

Link Copied!

Map-rungpurরংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অহেদুল ইসলাম। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এক নারীকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে , ভাতিজা শফিউলের সঙ্গে চাচা অহিদুল হকের জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে শনিবার দিবাগত রাতে শফিউল, খোকা, সাইফুল, আফজাল, ইয়াসিন একজোট হয়ে অহিদুল হককে লাঠি দিয়ে বেদম মারধর করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই অহিদুলের মৃত্যু হয়।
রাতেই বদরগঞ্জ থানা পুলিশ অহিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ শফিউলের স্ত্রী মাহমুদা বেগমকে গ্রেপ্তার করেছে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)আখতারুজ্জামান প্রধান জানান, এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।