ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার শতাধিক রোহিঙ্গাবাহী ৩৪ নৌকা ফেরত

Link Copied!

rohingaকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে চার শতাধিক রোহিঙ্গা অনুপ্রবেশের সময় ৩৪টি নৌকা ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে নাফ নদীর শূন্যরেখায় অনুপ্রবেশের চেষ্টা করলে রোহিঙ্গাবাহী এসব নৌকাকে বাধা দেওয়া হয়।
টেকনাফে বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহি ৩৪টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় জলসীমার শূন্য রেখায় এদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল। সে হিসাবে নৌকাগুলোয় চার শতাধিক রোহিঙ্গা ছিল বলে ধারণা করছেন বিজিবি’র ওই কর্মকর্তা।
এ নিয়ে ডিসেম্বরে ২৫ তারিখ পর্যন্ত টেকনাফে নাফ নদীর জলসীমানায় অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী ১৮৪টি নৌকা ফেরত পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা হয়। এতে সীমান্ত পুলিশের ১২ সদস্য নিহত হয়। এই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে তাদের ওপর নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। প্রাণভয়ে রোহিঙ্গারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।