ঢাকাSaturday , 24 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

Link Copied!

Accidentগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার হাসানপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুর রহমান (৩৭) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আনন্দ গ্রামের খায়রুল ইসলামের ছেলে আহসান হাবীব (২৮)। এ সময় প্রাইভেট কারচালক জুয়েল মিয়া (৩০) ও যাত্রী রুহুল কবির (৩০) গুরুতর আহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার বলেন, প্রাইভেট কারটি গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাচ্ছিল। পথে বাগদা ফার্ম এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী আব্দুর রহমান ও আহসান হাবীব নিহত হন। গুরুতর আহত চালক জুয়েল মিয়া ও যাত্রী রুহুল কবিরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।