ঢাকাSaturday , 24 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ৫৭ সোনার বার জব্দ

Link Copied!

Goldনিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট থেকে ৬ দশমিক ৬৫ কেজি ওজনের ৫৭টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানান।
তিনি জানান, এই সোনার বার মাসকাট থেকে আসা আরএক্স ৭২৪ ফ্লাইটের ২৩-এ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রতিটি সোনার বার ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের। যার মূল্য প্রায় ৩ দশমিক ৩৩ কোটি টাকা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ফ্লাইটটি শনিবার সকালে শাহজালালে অবতরণ করলে তল্লাশি চালানো হয়। এই পাচারের সঙ্গে অভ্যন্তরীণ কোনো সহায়তা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত ২১ ডিসেম্বর থেকে মাসব্যাপী বিশেষ এনফোর্সমেন্টের অংশ হিসেবে এই সোনা জব্দ করা হয়েছে। আটক সোনা ঢাকা কাস্টম হাউস গুদামে জমা দেওয়া হবে। পরে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা দেওয়া হবে।
এই চোরাচালানের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়।