ঢাকাFriday , 23 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

Link Copied!

Accidentকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন চট্টগ্রামের ঘোষপুরের আজগর আলী (২০), মৌলভীবাজারের সুমন দাস (৩২), হবিগঞ্জ নবীগঞ্জের ইকবাল (২০), মনসুর (১৮) ও ময়নাল মিয়া (২৩)।
ময়নামতি থানা পুলিশ জানিয়েছে, একটি পিকআপ ভ্যানে হাঁস এনে ফেনীতে বিক্রি করে হবিগঞ্জ ফিরছিল চারজন। পথিমধ্যে কুমিল্লা-ফেনী সড়কের সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজারে পৌঁছলে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সুমন দাস, হেলপার ইকবাল এবং ব্যবসায়ী মনসুর ও ময়নাল নিহত হন।
অপরদিকে সকালে কুমিল্লা-সিলেট রোডের ক্যান্টনমেন্ট কাঁচাবার এলাকায় সিলেট থেকে আসা পাথারবোঝাই একটি ট্রাকচাপায় আজগর আলী নামে এক পথচারী নিহত হয়েছেন।
ময়নামতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, চৌয়ারায় বাসের ধাক্কায় পিকআপের চারজন ও ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তবে এর আগে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানিয়েছিলেন, চৌয়ারায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়েছে।