ঢাকাThursday , 22 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩

Link Copied!

Yabaকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব ৭। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কলাতলী মোড়ের ডলফিন চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের পশ্চিম লারপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মো. রহিম উল্লাহ (২০), সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার আব্দুর রহমানের ছেলে মো. সিরাজুল ইসলাম ও টেকনাফ গোদারবিল গ্রামের মৃত নুরুল ছালামের ছেলে মো. ছিদ্দিক।
কক্সবাজার র‌্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর মাহমুদ হাসান তারিক জানান, কলাতলী মোড়ে মাদক বেচাকেনার খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাড়ে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়।