ঢাকাThursday , 22 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

marderরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় আমজাদ হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার সাধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আমজাদ ওই গ্রামের মৃত আয়েন আলীর ছেলে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, আমজাদ হোসেন মাছ চাষ করতেন। রাতে তিনি পুকুর দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর কিছুক্ষণ পর স্থানীয়রা রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুর রাজ্জাক বলেন, আমজাদের বুকে, পেটে ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।