ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর নগরকান্দার তালমা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রবাহী একটি বাসচাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।এতে আহত হয়েছেন আরো ১০ অটোযাত্রী। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাস তালমা স্ট্যান্ডে পৌঁছে দাঁড়িয়ে থাকা তিনটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটো চালক নিহত ও ১০ যাত্রী আহত হয়।

