ঢাকাWednesday , 21 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে শিশুর লাশ উদ্ধার : আটক ১

Link Copied!

deadবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আলামীন হাওলাদার (৩০) নামের ওই শিশুর সৎ বাবাকে আটক করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মঠেরপাড় গ্রামের ধানখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম মায়া আক্তার (৯)। সে উপজেলার রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মায়ার মায়ের নাম জোছনা আক্তার পুতুল। দেড় মাস আগে আলামীনের সঙ্গে তার বিয়ে হয়।
মায়ার নানা দুলাল হাওলাদার জানান, মায়া মঙ্গলবার বিকেলে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি থানায় জানানো হলে বিকেলে পুলিশ সন্দেহজনকভাবে আলামীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে মায়াকে চানাচুরের সঙ্গে কীটনাশক খাইয়ে হত্যা করে লাশ বাড়ির পাশের ধানখেতে ফেলে রাখে বলে স্বীকার করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, জিজ্ঞাসাবাদে আলামীন হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।