ঢাকাFriday , 16 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার দুই শিশু গাইবান্ধায় উদ্ধার, আটক ২

Link Copied!

kidnafগাইবান্ধা প্রতিনিধি : ঢাকার মহাখালী এলাকার দুই শিশুকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের টবিতাবাড়ী গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশু দুটি হলো ঢাকার মহাখালী এলাকার আশরাফুল (১০) ও বাবুল (৯)। আটককৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের ছাপড়হাটি গ্রামের আলম মিয়ার ছেলে রুবেল (১৭) ও পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়নের ডোমেরহাট কচুগাড়ী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে রাখু মিয়া (১৯)।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল ওয়াহেদ জানান, রাখু ও রুবেল শিশু দুটিকে নিয়ে বুধবার রাতে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশে বাসে রওনা হয়। আজ বৃহস্পতিবার সকালে তারা সুন্দরগঞ্জে এসে পৌঁছে। পরে শিশু দুটিকে উপজেলার হরিপুর ইউনিয়নের টবিতাবাড়ী গ্রামে রুবেলের শ্বশুর বাড়িতে নিয়ে যায়।
বৃহস্পতিবার বিকেলে শিশু দুটিকে কান্নাকাটি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে শিশু দুটিকে উদ্ধার, রুবেল ও রাখুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আব্দুল ওয়াহেদ বলেন, শিশু দুটির বাবা-মা বা পরিবারের অপর সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে। যোগাযোগ সম্ভব হলে বিষয়টি অপহরণ কি না নিশ্চিত হওয়া যাবে।