ঢাকাThursday , 15 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে এক যুবকের লাশ উদ্ধার

Link Copied!

deadমেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের সড়কের ওপর থেকে হাবিব (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। হাবিব গাংনী শহরের থানাপাড়ার সাহার আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কৃষকরা মাঠে যাবার পথে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী জানান, বেশকিছুদিন ধরে ধর্মচাকী গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করছিলেন হাবিব। বুধবার বিকেলে সুজন নামে তার এক বন্ধু মোবাইলে গাংনীতে ডেকে নিয়ে যায়। তারপর আজ তার লাশ পাওয়া গেলো। পরিবারের বরাত দিয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি)আনোয়ার হোসেন জানান, হাবিব নেশাগ্রস্ত ছিল। নেশার কারণে তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তা নিশ্চিত করতে লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পায়নি পুলিশ।