ঢাকাThursday , 15 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতির আক্রমণে প্রাণ গেল জামাই-শ্বশুরের

Link Copied!

elepentকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে জামাই-শ্বশুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার শিলখালী ইউনিয়নের ধুইল্যারঝিরি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শিলখালী ইউনিয়রে জারুলবুনিয়া গ্রামের ছৈয়দ আলম (৬০) ও তার জামাই সাপেরঘারা গ্রামের মোহাম্মদ আলমগীর (৩০)।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, পেকুয়ার শিলখালী ধুইল্যারঝিরি পাহাড়ি এলাকায় ধানখেত পাহারা দিয়ে ভোরে দুজন ঘুমিয়ে পড়েন। সকালে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে প্রাথমিক কাজ সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।