ঢাকাThursday , 15 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

Link Copied!

Accidentমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নিতেস্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আবদুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।
মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার এসআই শিলা আক্তার জানান, আশফাক, কামরুল ও বিশাল আহমদ মোটরসাইকেলে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার আসছিলেন। রাত ২টার দিকে নিতেস্বর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে রাখা রোলার গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বিশাল আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।