নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন ও আক্তার। বৃহস্পতিবার ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাতে দয়াগঞ্জ মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

