ঢাকাWednesday , 14 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মী আটক

Link Copied!

arrestচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে একটি ভবনে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর দুই নম্বর গেটের আলফালাহ গলির একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
এ সময় জামায়াত-শিবিরের বিভিন্ন সাংগঠনিক বই ও কাগজপত্র উদ্ধার করা হয়। ভবনটি ভাড়া নিয়ে জামায়াত-শিবিরকর্মীরা মেস হিসেবে ব্যবহার করতো।
খুলশী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন বলেন, আলফালাহ গলির একটি চারতলা ভবনে অভিযান চালানো হয়। এই সময় ওই ভবনে অবস্থানরত জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মীকে আটক করা হয়। ভবনের বিভিন্ন কক্ষ থেকে গোলাম আজম, সাঈদী এবং মাওলানা মওদুদীর লেখা ইসলামী বই ও জামায়াত শিবিরের সাংগঠনিক বইপত্র উদ্ধার করা হয়।