ঢাকাWednesday , 14 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

Link Copied!

Accidentসিলেট প্রতিনিধি : সিলেটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার মাহিন (৩০), সুজন (৩৫) ও জেসমিন (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সিলেটের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, সাতমাইল এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।