ঢাকাWednesday , 14 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

marderখুলনা প্রতিনিধি : খুলনায় জাহিদুর রহমান (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে নগরীর খালিশপুরের বঙ্গবাসীর মোড়ে এ ঘটনা ঘটে। জাহিদুর খালিশপুরের বঙ্গবাসী এলাকার নতুন কলোনির সাব্বির হোসেনের ছেলে।
এ সময় জাহিদুরের বড় ভাই জাভেদকেও (৩০) কুপিয়ে আহত করা হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর তৈয়মুর ইলী বলেন, ‘জাহিদ ও জাভেদ বঙ্গবাসীর মোড়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত জাহিদ ও জাভেদকে কুপিয়ে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জাহিদকে মৃত ঘোষণা করেন।’