ঢাকাWednesday , 14 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ৮৮৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ

Link Copied!

Sigaretনিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৮৮৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
ওই কার্টনগুলোতে ১ লাখ ৭৭ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট রয়েছে। জব্দকৃত সিগারেট ইউকের বেনসন অ্যান্ড হেজেজ, কোরিয়ার ইজি ও আমেরিকার ৩০৩ ব্র্যান্ডের।
বুধবার বিমানবন্দরে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ৫ থেকে ৮ নম্বর ব্যাগেজ বেল্টে অভিযান চালান। অভিযান চলাকালে অজ্ঞাত যাত্রীরা ৫ নম্বর ব্যাগেজ বেল্টে কয়েকটি ট্রলিতে সিগারেটের কার্টনগুলো রেখে চলে যান।
সূত্র আরো জানায়, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। পণ্যের শুল্ক-করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।