ঢাকাTuesday , 13 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

Link Copied!

Fireসিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলিতে অগ্নিকাণ্ডে ছাপাখানার ১০ দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- মেঘনা অফসেট, মদিনা আর্ট, শাহীন অপটিকস, কাজী প্রিন্টিং, অনিক অফসেট প্রেস, সিদ্দিক প্রিন্টিং অ্যান্ড বুক বাইন্ডিং, ছাপাঘর, আলম আর্ট অ্যান্ড রাবার স্ট্যাম্প ও ডিজাইন মেলা।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।