ঢাকাMonday , 12 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত

Link Copied!

Road-Accident-নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি-করপোরেশনের কোনাবাড়ির তুসুকা পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলীর নাম তপন মন্ডল (৩৭)। তিনি গাজীপুর সিটি-করপোরেশন সমরসিংহ এলাকার সূর্য মহন মন্ডলের ছেলে। তিনি গাজীপুর সিটি-করপোরেশনের উপ-প্রকৌশলী ছিলেন।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার এসআই মো. আলিফ উদ্দিন জানান, তপন মোটরসাইকেলে সিটি করপোরেশনের আমবাগ আঞ্চলিক শাখায় যাচ্ছিলেন। পথে তুসুকা কারখানার সামনে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।