ঢাকাMonday , 12 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বন্দুকসহ দুইজন গ্রেপ্তার

Link Copied!

armsখুলনা প্রতিনিধি : খুলনা শহর থেকে একটি বিদেশি দোনালা বন্দুকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে শহরের খালিশপুরের মিডনাইট সান চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- খালিশপুর হাউজিং এস্টেট সেন্ট্রাল ব্লক এলাকার আলহাজ মো. শহিদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম মুন (২৮) ও একই এলাকার মো. আহসান মনিরের ছেলে মো. মেহেদী হাসান (২৩)।
নগর গোয়েন্দা শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) এ এম কামরুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে খালিশপুর থানাধীন খাদিজাতুল কোবরা মহিলা ক্যাডেট মাদ্রাসা গেটের সামনে থেকে দুইজন মোটরসাইকেল আরোহীকে অনুসরণ করে মিডনাইট সান চাইনিজ রেস্টুরেন্টের সামনে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম মুনের কাছে থাকা টেনিস কভারের ভেতর থেকে একটি দোনালা বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।