ঢাকাSunday , 11 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

Link Copied!

Accidentনাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান নামে এক সেনা সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার বেলা ১১টার উপজেলার রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউর রহমান ময়মনসিংহ জেলার বাসিন্দা। আহত দুইজন হলেন সৈনিক প্রশান্ত কুমার এবং দাউদ আহম্মেদ।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শীতকালীন প্রশিক্ষণের জন্য সকালে বগুড়া সেনানিবাস থেকে সিগন্যাল কোরের সদস্যরা পিকআপে পাবনার পাকশির দিকে যাচ্ছিল। পথে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় চাকা পাংচার হয়ে পিকআপটি উল্টে যায়। এতে তিন সেনা সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের সিএমএইচে নেওয়া হলে সেখানে কর্পোরাল জিয়াউর রহমান মারা যান। আহত প্রশান্ত কুমার এবং দাউদ আহম্মেদকে বগুড়া সেনানিবাসে পাঠানো হয়েছে।