ঢাকাSunday , 11 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে অজ্ঞাত নারীকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderপাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অজ্ঞাত নারীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকার একটি পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, দাশুড়িয়া গোলচত্বর এলাকায় ওই নারীকে কয়েক দিন ঘোরাঘুরি করতে দেখা গেছে। সবার ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার সকালে দাশুড়িয়া এলাকার একটি পুকুরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওসি আরো বলেন, শনিবার রাতের কোনো এক সময় ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।