ঢাকাSunday , 11 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নিখোঁজ’ ইংলিশ মিডিয়াম ছাত্র ফিরেছে

Link Copied!

bonaniনিজস্ব প্রতিবেদক : চার দিন ‘নিখোঁজ’ থাকার পর বনানীর ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র সাঈদ আনোয়ার খান বাসায় ফিরে এসেছে। শুক্রবার গভীর রাতে সে ফিরে আসে বলে পুলিশ নিশ্চিত করেছে। গত সোমবার থেকে সাঈদ নিখোঁজ ছিল।
রোববার সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ফরমান আলী বলেন, ‘আমিও শুনেছি ছেলেটি ফিরে এসেছে। পুলিশ পাঠানো হয়েছে। সে কোথায় ছিল, কীভাবে এসেছে তার বিস্তারিত পরে জানানো হবে।’
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে বনানীর বি ব্লকের ২১নং সড়কের ৬ নম্বর বাড়ির সামনে একটি মাইক্রোবাস থামে। মাইক্রোবাসের দরজা খুলে সাঈদকে নামিয়ে দেওয়া হয়। এ সময় তার চোখ বাধা ছিল। চোখ খুলে নামিয়ে দিয়েই মাইক্রোবাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে বনানীর সাঈদ আনোয়ার খান কলাবাগান এলাকায় যান। তিনি কারাতে জানেন। কলাবাগানের লেক সার্কাস এলাকায় কারাতের একটি অনুষ্ঠানে ছিলেন তিনি। সেখান থেকে রাত ১০টার দিকে তিনি বাইসাইকেল নিয়ে বনানীর বাসার উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।