ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

deadনীলফামারী প্রতিনিধি : জান্নাতি বেগম (১৫) নামে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি তাঁতিপাড়া গ্রাম থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করে। জান্নাতি ওই গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ও ডোমার বালিকা বিদ্যানিকেতনের নবম শ্রেণির ছাত্রী।
জান্নাতির মা মাহিমা বেগম জানান, তার স্বামী ও বড় ছেলে ঢাকায় রিকশা চালান। তারা ঢাকায় রয়েছে। তিনি দুই মেয়েসহ নিজ বাড়িতে থাকেন। শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখতে পান ঘরের তীরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মেয়ে জান্নাতির লাশ ঝুলছে।
ডোমার থানার এসআই আরমান আলী জানান, খবর পেয়ে শনিবার দুপুর ১২টায় মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।