ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৩

Link Copied!

arrestযশোর প্রতিনিধি : যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করে। এ সময় যশোর সদরের ডহরপাড়া গ্রাম থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ছাড়া চৌগাছায় তিন, শার্শায় ১১, ঝিকরগাছায় ৯, বেনাপোলে ১৩ ও কেশবপুরে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আর কেশবপুর উপজেলার মূলগ্রাম থেকে একটি পাইপগান জব্দ করা হয়।
এদিকে মণিরামপুরে ১৫, অভয়নগরে সাত ও বাঘারপাড়া থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হবে।