ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

Link Copied!

bsfকুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএসএফের গুলিতে আবু বক্কর (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার সকালে ফুলবাড়ী উপজেলার বালারহাট সীমান্তের কৃষ্ণনন্দ বকসী এলাকায় এ ঘটনা ঘটে। আবু বক্কর উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডল গ্রামের আলী বকসের ছেলে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন বলেন, শনিবার সকালে কয়েকজন ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান। এ সময় ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবু বক্কর গুলিবিদ্ধ হন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।