ঢাকাFriday , 9 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ২ আ.লীগ নেতাকে কুপিয়ে আহত

Link Copied!

kill-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার বহরমপুর গ্রামে জামায়াতের গোপন বৈঠকে বাধা দেওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তিন জামায়াত কর্মীকে আটক করেন। শুক্রবার সকালে ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে উপজেলা জামায়াতের প্রাক্তন আমির মালেক মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি চাঁদা আদায়ের রশিদ, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে শুক্রবার সকালে ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে উপজেলা জামায়াতের প্রাক্তন আমির মালেক মৃধার বাড়িতে নাশকতার পরিকল্পনার বৈঠক করছিল ২০/২৫ জন জামায়াত শিবিরের নেতা-কর্মী। খবর পেয়ে ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের নেতৃত্বে ৭-৮ জন নেতা-কর্মী বাড়িটি ঘেরাও করে।
বিষয়টি টের পেয়ে জামায়াত শিবিরের নেতা-কর্মীরা বৈঠক থেকে বেরিয়ে চাকু, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর।হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা লস্করকে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে তিন জামায়াত কর্মীকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।
আটককৃতরা হল নলছিটি উপজেলা জামায়াতের রোকন মাওলানা সাইদুর রহমান, নাসির উদ্দিন ও মো. শাহাবুদ্দিন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি)এ কে এম সুলতান মাহামুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।