ঢাকাFriday , 9 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

Accidentকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় মোফাজ্জেল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া গাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জেল হোসেন বড়গাংদিয়া এলাকার মৃত খেদ আলীর ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খবির উদ্দিন আহম্মেদ জানান, ব্রাহ্মন্দি থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস গাজীর মোড়ে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাইক্রোটি একটি চায়ের দোকানে ধাকা দিলে ঘটনাস্থলেই মোফাজ্জেল মারা যায়। এতে দোকানে থাকা আরো দুইজন গুরুতর আহত হন।
তিনি আরো জানান, স্থানীয়রা মাইক্রোবাসটিতে আগুন দিলে খবর পেয়ে মিরপুর ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।